মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সানি লিওনের আগমনের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ন
সানি লিওনের আগমনের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই

চলচ্চিত্র-১ শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২ মার্চ এর ৫২ নং স্মারকের মাধ্যমে ‘সোলজার’ নামক চলচ্চিত্রে কাজের জন্য আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারের অনুকূলে বাংলাদেশের ওয়ার্ক পারমিট দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায়, এ আমেরিকান অভিনেত্রী প্রকৃতপক্ষে সানি লিওন। সঠিক তথ্য গোপন করে ওয়ার্ক পারমিট নেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এতে আরও বলা হয়, সানি লিওন গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। এই আগমনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।