শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাকিব-মাশরাফিকে নিয়ে যা বললেন ইশরাক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৯ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন
সাকিব-মাশরাফিকে নিয়ে যা বললেন ইশরাক

তিনি জানান, সাকিব-মাশরাফিকে ক্রিকেটার হিসেবেই দেখতে চান। তিনি বলেন, ‘আমার অবস্থান কেন বদলাবে? তারা খেলোয়াড়, তারা ক্রিকেটার-আর শুধু যে কোনো ক্রিকেটার নয়, তারা আমাদের দেশের সম্পদ। আমি তাদের ক্রিকেটার হিসেবেই দেখি। সমাজ ও জনগণ ইতিমধ্যে তাদের বিষয়ে এক ধরনের জবাব দিয়েছে।’

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে ২০২৪ সালের আগস্টের দিকে। এ প্রসঙ্গে তিনি জানান, খেলোয়াড়দের বিরুদ্ধে এসব অভিযোগ বিশ্বাসযোগ্য মনে হয় না। ইশরাক বলেন, ‘আমি এটা বিশ্বাসযোগ্য মনে করি না। আমি বিশ্বাস করি না যে তারা গিয়ে আদেশ পালন করেছে বা নিজের হাতে বন্দুক নিয়ে গুলি করেছে।’

তিনি আরও বলেন, ‘যদি কোনো দুর্নীতি বা অর্থ পাচারের মামলা থাকে, তাহলে কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়ায় তা তদন্ত করুক।’