মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

নোয়াখালীতে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৫:০৬ পূর্বাহ্ন
নোয়াখালীতে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জেলার সুবর্ণচর উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।

এছাড়াও ব্র্যাকের উদ্ভাবিত ধান বীজ, সবজী বীজ, ভূট্টা বীজ, আলু বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড নিয়ে অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো: হারুনুর রশিদ , ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামান, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো.  মনিরুজ্জামান খান, টেরিটোরি সেলস অফিসার মো. জোবায়ের হোসেন ,ব্র্যান্ড প্রমোটর মো. রিয়াজ উদ্দিন এবং সুবর্ণচর উপজেলার ডিলার মো. ফজলুল হক মোল্লা।

দিনব্যাপী এই কর্মশালায় সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন- এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন ও ইউনিয়ন পর্যায়ে এর উপকারিতা সম্পর্কে গ্রামের চাষীরা সচেতন হবেন এবং ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।