বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড গাজীপুরে মানুষের ভালোবাসা ও উচ্ছ্বাসে পঞ্চম দিনের গণসংযোগ শেষ করলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীপুর এলাকায় পঞ্চম দিনের গণসংযোগ সম্পন্ন করেছেন বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের কথা শোনেন তিনি।
গণসংযোগ চলাকালে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন ইমদাদুল হক ইমদাদ। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতি এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন।
এ সময় ইমদাদুল হক ইমদাদ একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব বেনাপোল পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে নাগরিকদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, “রাজনীতি মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাঁদের সমস্যার কথা শোনা এবং এলাকার উন্নয়নে কাজ করাই জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব। আমি বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে জনগণের মতামত, দোয়া ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক দুর্ভোগ নিরসন এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ইমদাদুল হক ইমদাদ বলেন, উন্নয়নের সুফল যেন প্রতিটি পাড়া-মহল্লার মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে কাজ করা প্রয়োজন।
গণসংযোগের পঞ্চম দিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাঁদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার চেষ্টা করেন তিনি। এ সময় এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিকতা তাঁর গণসংযোগ কার্যক্রমকে আরও গতিশীল করেছে বলে জানান সংশ্লিষ্টরা।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, বিএনপি নেতা আজগর আলী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, শাওন হোসেন, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং তাঁদের প্রত্যাশা ও নাগরিক সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় নিয়ে গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান ইমদাদুল হক ইমদাদ।

