মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত: রাশেদ খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৫:২৫ অপরাহ্ন আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত: রাশেদ খান

বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘৯৬-এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সংবলিত এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে।’

তিনি আরো বলেন, বিরোধী দলের উসকানিতে এরকম দুঃসাহস দেখিয়েছে ওই যুবক।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।