বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

শার্শায় যুবলীগ নেতা আরিফুল আটক

অনলাইন ডেস্ক — শার্শা, যশোর
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন
শার্শায় যুবলীগ নেতা আরিফুল আটক

যশোরের শার্শার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে আরিফুল ইসলাম (৪৫) নামে এক যুবলীগ নেতাকে পুলিশ আটক করেছে।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত আরিফুল ইসলাম শার্শার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তিনি দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানান।

*বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাঁকে রোববার (২৫ অক্টোবর) সকালে যশোর আদালতে পাঠানো হবে।