বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

কুমিল্লায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক — কুমিল্লা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
কুমিল্লায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪

নারী-শিশু ও মানব পাচারের অভিযোগে পৃথক ২টি মামলা হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণীর সন্তান প্রসবের পর ৫০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে অভিযুক্ত যুবকের মা, জেঠা পাশাপাশি নবজাতক বিক্রির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নার্স ও নবজাতককে কিনে নেওয়ার অভিযোগে অপর আরো একজন রয়েছেন। এই ঘটনায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে সোমবার ভোরে নবজাতকটিকে উদ্ধার করে, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ও পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

তথ্যটি সোমবার রাতে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোছাইন। গ্রেফতারকৃতরা হলেন, অভিযুক্ত যুবক আবির হোসেনের মা জোবেদা আক্তার সানজিদা, জেঠা নজরুল ইসলাম মনির, চৌদ্দগ্রাম বাজারের প্রাইম হাসপাতালের নার্স স্বপ্না বেগম ও নবজাতককে ৫০ হাজার টাকার বিনিময়ে কিনে নেওয়া উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের রিপন মিয়া।

পুলিশি অভিযান ও নবজাতক উদ্ধারের খবর প্রকাশের পর এলাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের তৈরি হয়েছে। প্রধান অভিযুক্ত যুবক আবির হোসেন কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের আমির হোসেন ওরফে লাকির ছেলে। তাকে গ্রেফতার করতে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।