মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১:২৩ অপরাহ্ন আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর সমর্থনের কারণেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনে ‘নিশ্চিত পরাজয়’ এড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।

পোস্টে ট্রাম্প বলেন, তাঁর সমর্থন ঘোষণার পরই নির্বাচনে নেতানিয়াহুর অবস্থানের পরিবর্তন দেখা গেছে। তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন ঘোষণার পরই এসব ঘটেছে। তিনি শুধু মধ্যপ্রাচ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো, সেটিই চান!’

এদিকে ইসরাইলের নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।

আংশিক ফলাফলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে। ১৬ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি। অন্যদিকে, নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট পেয়েছে ৯ শতাংশ ভোট।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, আংশিক ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বিরোধী জোট পেয়েছে ৪৯টি আসন। এ ছাড়া আরব নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেতে পারে বলে প্রাথমিক ফলাফলে ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: আল জাজিরা