মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

‘এফপিএল সিজন-৫’ শুরু হচ্ছে ২১ নভেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন আপডেট: ২ নভেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ন
‘এফপিএল সিজন-৫’ শুরু হচ্ছে ২১ নভেম্বর

ক্রীড়াপ্রেম, বন্ধুত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করতে কাজ করে যাচ্ছে ফ্যানাটিক স্পোর্টস ক্লাব। ক্লাবটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘এফপিএল-৫’ (ফ্যানাটিক প্রিমিয়ার লিগ, সিজন-৫) যা সহকর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশের একটি বিশেষ আয়োজন।

সম্প্রতি ৩০০ ফিটের রিকশা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘এফপিএল-৫’-এর জমজমাট প্লেয়ার অকশন। এই আয়োজনে হেলিও মোবাইল ব্র্যান্ড টাইটেল স্পন্সর হিসেবে এবং এলাহাম এন্টারপ্রাইজ, এডিসন লজিস্টিকস, এডিসন পাওয়ার এবং আইডিয়াটেক কো-স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে।

অকশনে চার দলের চারজন ওনারের অংশগ্রহণে মোট ৪৮ জন খেলোয়াড় নিয়ে গঠিত হয়েছে চারটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।

আগামী ২১ নভেম্বর থেকে আশিয়ান সিটি মাঠে শুরু হবে ‘এফপিএল-৫’ এর মূল আসর।