ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদির ভুইয়া জুয়েল। আর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতেই কমিটি পুনর্গঠনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

