বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক — খাগড়াছড়ি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী সমমনা দলগুলো।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

​সন্ধ্যায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও শাপলা চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে পুনরায় ভাঙ্গাব্রীজ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নানা অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।

​সমাবেশে বক্তারা বলেন, দেশের মাটিতে এখনো নানা উপায়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগ এবং তাদের দোসররা। খাগড়াছড়ির শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়, তবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

​বক্তারা আরও বলেন, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে নেতাকর্মী ও সচেতন নাগরিক সমাজকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। খাগড়াছড়ির শান্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের এমন সরব উপস্থিতি ও শোডাউন এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা গেছে।