বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক — উখিয়া, কক্সবাজার
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
উখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় ছাত্রলীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) উখিয়া থানা পুলিশের পাঠানো গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় দুজন, জিআর পরোয়ানায় একজন, সিআর পরোয়ানায় একজন এবং মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসম্পাদক মামুন রশিদ (২৩) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আকরাম বাপ্পী (৩২)। তাঁরা উখিয়া উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়নের বাসিন্দা।

এ ছাড়া জিআর পরোয়ানায় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু (৩৭) এবং সিআর পরোয়ানায় হরিণমারা এলাকার আমিনুর হককে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মোবাইল কোর্টে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল হোসেন (২২) কে কারাভোগের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পরোয়ানামূলে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে পৃথক চারটি ওয়ারেন্ট ছিল। এর মধ্যে দুটি জিআর ও দুটি সিআর পরোয়ানা। সব আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।