এবার খিলগাঁও থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণ

এবার রাজধানীর খিলগাঁও থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’
গত রবিবার (৮ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবী থানার ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এছাড়া শনিবার (৭ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

