দুদকের মহাপরিচালক হলেন মোরশেদ আলম, পরিচালক পদে পদোন্নতি পেলেন ৭ কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। একই সঙ্গে সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করে। প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন জাহাঙ্গীর প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া মোহাম্মদ মোরশেদ আলম জাতীয় বেতন স্কেল-২০২৬-এর তৃতীয় গ্রেডে উন্নীত হয়েছেন। ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে যোগ দেন তিনি। সংস্থাটির নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া সপ্তম কর্মকর্তা তিনি।
এর আগে দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে একই পদে পদোন্নতি পেয়েছেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।
অন্যদিকে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর পঞ্চম গ্রেডে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন সাত কর্মকর্তা। তাঁরা হলেন—এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে এ এস এম সাজ্জাদ হোসেন দুদকের প্রধান কার্যালয়ে পরিচালক (ব্যাংক) পদে এবং মো. মাসুদুর রহমান বিকা কার্যালয়ে পরিচালক পদে চলতি দায়িত্ব পালন করছিলেন। বাকি পাঁচ কর্মকর্তা সংস্থাটির প্রধান কার্যালয়ে উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

