মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পদত্যাগের ঘোষণার ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ন আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
পদত্যাগের ঘোষণার ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা

পদত্যাগ করার ২ ঘণ্টার মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন এনসিপির যুগ্ম আহবায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পদত্যাগের কথা জানান তিনি। পদত্যাগের জন্য তিনি কয়েকটি কারণও তুলে ধরেন।

দলের আরেক যুগ্ম আহবায়ক হান্নান মাসুদ এবং যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ এনেছিলেন তিনি। তবে কেন্দ্রকে এসব জানালেও কোন ব্যবস্থা না নেওয়ায় পদত্যাগ করেছিলেন বলে জানান তিনি।

এসব অভিযোগ এনে সকালে পদত্যাগের ঘোষণা দিলেও প্রায় দুই ঘণ্টা পর নিজের এই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সুলতান জাকারিয়া বলেন, দলীয় হাইকমান্ড তার অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

দল ইতিবাচক সিদ্ধান্ত নিবেন বলে প্রত্যাশার কথা জানান সুলতান জাকারিয়া।