মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৬১

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৬১

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আগের দিন সোমবার (২৩ নভেম্বর) হাম বা এর উপসর্গে সারা দেশে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ওই দিন নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৪১৭ জন। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৯৬ জন এবং সন্দেহজনক রোগী ছিলেন ১ হাজার ৩২১ জন।

এক দিনের ব্যবধানে মৃত্যুর ঘটনা আবারও উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর বিষয়টি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ হিসেবে দেখা দিচ্ছে।