মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নাটোরের গুরুদাসপুরে মোবাইল সিমের অস্বাভাবিক দাম, অসহায় গ্রাহকরা জিম্মি

অনলাইন ডেস্ক — গুরুদাসপুর, নাটোর
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুরে মোবাইল সিমের অস্বাভাবিক দাম, অসহায় গ্রাহকরা জিম্মি

নাটোরের গুরুদাসপুরে মোবাইল সিমের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগেও পাড়া-মহল্লা ও হাটবাজারে ২০ টাকায় সিম পাওয়া গেলেও বর্তমানে তা ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এই পরিস্থিতির শিকার হচ্ছেন মূলত অসহায় দিনমজুর ও দরিদ্র শ্রেণির মানুষ, যাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি।

জানা গেছে, সরকারি ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় নতুন সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলার বাধ্যবাধকতা থাকায় সাধারণ মানুষ চড়া দামে সিম কিনতে বাধ্য হচ্ছেন। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ অভিযান শুরু হওয়ার পর থেকেই সিমের দাম একলাফে ৫০০ টাকায় পৌঁছায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকে সিম পাচ্ছেন না।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে তা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উত্থাপিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন।

এ বিষয়ে গ্রামীণফোন কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিনিধি জানান, কোম্পানির নির্ধারিত রেট অনুযায়ী ৪০০ টাকায় সিম বিক্রি করা হচ্ছে।

সিম কিনতে আসা আরিফা বেগম ও খইমন খাতুন আক্ষেপ করে বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় বাধ্য হয়েই চড়া দামে সিম কিনছি। কার্ড পাব কি না তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।