মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কুমিল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ১৮১

অনলাইন ডেস্ক — কুমিল্লা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ন আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
কুমিল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ১৮১

কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩০ সদস্যসহ মোট ১৮১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং জেলার বিভিন্ন থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। মূলত কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই জেলার বিভিন্ন স্থানে এ সাঁড়াশি অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃতদের মধ্যে উঠতি বয়সী কিশোরদের বিষয়টি মানবিক ও সংশোধনমূলক দৃষ্টিভঙ্গিতে দেখছে পুলিশ। বিপথগামী কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে যাচাই-বাছাই শেষে ৬০ জনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তবে আমাদের লক্ষ্য শুধু অপরাধীকে শাস্তির আওতায় আনা নয়, বরং বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে পরিবার ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনা।