মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক — নড়াইল
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ন আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
নড়াইলে শিশু ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দণ্ডপ্রাপ্ত আসাদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ (২০২৬ সাল) দুপুর ১২টার নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার বাড়িতে একা থাকা তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন তার প্রতিবেশী আসাদ মোল্যা। এ সময় পরিবারের এক সদস্য বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে আসাদ শিশুটিকে ছেড়ে পালিয়ে যান। আশপাশের লোকজন ভুক্তভোগী শিশুর বাবা ও মাকে খবর দিলে তারা বাইরের কাজ ফেলে রেখে বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর ভুক্তভোগী শিশুকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন (২৫ মার্চ) শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন।

এ মামলার আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং একই সাথে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।