মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক — সিরাজগঞ্জ
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) রাতে সদর থানা পুলিশ পৌর এলাকার দত্তবাড়ি বিন্দুপাড়ায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করেন।

গ্রেফতার দুজন বাবা ও ছেলে। গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি বিন্দুপাড়া মহল্লার মৃত দুখু শেখের ছেলে ৮ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা শেখ (তারা খলিফা) (৪২) এবং তার ছেলে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো. ইয়ামিন শেখ (২৩)।

সিরাজগঞ্জ সদর থানার (ওসি) মো. রাকিবুল হাসান জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।