বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অনুমতি ছাড়া বিদেশে, ঢাবির দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২:২৭ অপরাহ্ন আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনুমতি ছাড়া বিদেশে, ঢাবির দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া।

গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ওই সভায় ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল এবং আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসে মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছেন। এজন্য বিধি অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ছুটি মেয়াদ শেষে যোগ দান না করাতে দুইজনকে সশরীরে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্টারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।’