বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সুনামগঞ্জের আব্দুর জহুর সেতু এলাকা থেকে ৭১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

অনলাইন ডেস্ক — সুনামগঞ্জ
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২:২৭ অপরাহ্ন আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জের আব্দুর জহুর সেতু এলাকা থেকে ৭১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

সুনামগঞ্জের আব্দুর জহুর সেতু এলাকা থেকে ৭১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মিয়া (৪৪) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এর অভিযানিক দল।

গ্রেফতারকৃত জুয়েল মিয়া জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের বাসিন্দা মৃত নিজাম উদ্দিনের ছেলে। তবে বর্তমানে সিলেট জেলা শহরে বসবাস করে।

মঙ্গলবার(২৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে জেলার আব্দুর জহুর সেতু এলাকা থেকে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়,এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে সদর উপজেলার মল্লিকপুর আব্দুজ জহুর সেতুর পাশের সিএনজি স্ট্যান্ডে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এসআরবির আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি কালো রংয়ের শপিং ব্যাগের মধ্যে থাকা ৩৭টি কালো রংয়ের বায়ুরোধক প্যাকেটের ভেতর থেকে ৭হাজার ১শত ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। এর সত্যতা নিশ্চিত করে অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার এসআরবি ৯ এর কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।