বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ

অনলাইন ডেস্ক — উল্লাপাড়া, সিরাজগঞ্জ
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে স্টেশনের রেললাইনে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

এতে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস আটকা পড়ে এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সায়দাবাদ স্টেশনে আটকে থাকে। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ ব্যাহত হয়।

পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মানববন্ধনকারীরা তাঁদের কাছে কোনো আবেদন বা কোনো রকম দাবিনামা পাঠায়নি। কাউকে কিছু না জানিয়ে এভাবে মানববন্ধনের নামে রেলপথ অবরোধ করে ট্রেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ। মানববন্ধনকারীদের কর্মকাণ্ডে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখবে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ট্রেন অবরোধকারীদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে।