বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা

অনলাইন ডেস্ক — উখিয়া, কক্সবাজার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ন আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা

​উখিয়ার শরণার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। বিরল এই ঘটনায় ভূমিষ্ঠ হওয়া চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় দুই ধাপে স্বাভাবিক ও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানগুলোর জন্ম হয়।

​বুধবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্রেন্ডশিপ হাসপাতাল।

​হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৬ বছর বয়সী রোহিঙ্গা নারী জেসমিন বিবি উখিয়ার সি-৬ ক্যাম্পের এ-১ ব্লকের বাসিন্দা। ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তাঁর গর্ভে একাধিক সন্তানের অস্তিত্ব ধরা পড়ে। এরপর গত ১৩ নভেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

​চিকিৎসা প্রক্রিয়া নিয়ে হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তির পরদিন ১৪ নভেম্বর ভোরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম ছেলেসন্তানের জন্ম দেন জেসমিন বিবি। তবে গর্ভে থাকা বাকি তিন নবজাতকের অবস্থান স্বাভাবিক প্রসবের উপযোগী না থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে অস্ত্রোপচারের পথ বেছে নেওয়া হয়। সে অনুযায়ী ১৬ নভেম্বর রাতে দ্বিতীয় ও তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হয়—যাদের একজন ছেলে এবং অপরজন মেয়ে। একই দিন রাত ৯টা ৫৩ মিনিটে চতুর্থ সন্তান হিসেবে জন্ম নেয় আরেকটি কন্যাসন্তান।

​চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিম পুরো প্রসবজুড়ে মায়ের পাশে ছিলেন। জন্মের পর অপরিণত বয়সে ভূমিষ্ঠ হওয়া চার নবজাতককে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

​ঘটনাটিকে বিরল ও চ্যালেঞ্জিং উল্লেখ করে ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস. এম. গোলাম সারওয়ার গণমাধ্যম কে বলেন, মাত্র ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়া চিকিৎসকদের জন্য বেশ কঠিন একটি পরিস্থিতি ছিল। চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ প্রসব সম্ভব হয়েছে। বর্তমানে মা ও চার নবজাতকের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাঁদের সুস্থতায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

​