শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘আপা আইবো না, আপা নাই’—ছাত্রলীগ নেতাকে যুবদলের নয়ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ১:১৫ অপরাহ্ন
‘আপা আইবো না, আপা নাই’—ছাত্রলীগ নেতাকে যুবদলের নয়ন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ‘আটক’ করে তাকে পুলিশে হাতে তুলে দিয়েছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। এ সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ওই ছাত্রলীগ নেতার উদ্দেশে নয়ন বলেন, ‘আপা আইবো না, আপা নাই’। তার মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পরে নয়ন ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে। তবে ওই ছাত্রলীগ নেতার নাম-পরিচয় জানা যায়নি।

এর আগেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকে পুলিশের হাতে সোপর্দ করতে দেখা গেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীদের।