ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

২০২৬ - ২৭ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণের মাঝে বিনামূল্যে গম বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মাজেদুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম সহ আরো অনেকে।
উল্লেখ্য, প্রণোদনার আওতায় এ কর্মসূচিতে ১৩০ জন কৃষক কে বিনামূল্যে ২০ কেজি করে গম বীজ এবং ৩৫ কেজি ইউরিয়া,১৮ কেজি এমওপি ও ২০ কেজি করে টিএসপি সার দেয়া হয়েছে। এসব কৃষকরা বীজ উৎপাদন করবে এবং নিজেরা উদ্যোক্তা হয়ে উচ্চ ফলনশীল জাত উতপাদন করতে পারে।

