শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক — ঝিনাইদহ
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ৭:০৭ অপরাহ্ন আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বক্তব্য দেন। সমাবেশে প্রধান অতিথি জেলা জামায়াতের আমীর মাওলানা আঃ আওয়াল।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপতৎপরতা বন্ধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আঃ হাই এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আঃ আলিম,জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম ও ছগির আহম্মেদ, মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর রহমান, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন,শহর শিবিরের সভাপতি উবাইদুল্লাহ খান, জেলা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।