শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শেখ হাসিনা ভারতে মারা গেছেন দাবি করে সেখানেই দাফন করতে বললেন বিএনপি নেতা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
শেখ হাসিনা ভারতে মারা গেছেন দাবি করে সেখানেই দাফন করতে বললেন বিএনপি নেতা

আখাউড়া সীমান্তবর্তী এলাকায় জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের ত্রিপুরা সফর প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, আপা (শেখ হাসিনা) যেহেতু ভারতে মারা গেছেন, সেখানেই দাফন করেন। আপাকে দেশে এনে মানুষের অশান্তি সৃষ্টি করার দরকার নেই।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ সদস্যের একটি টিম এসেছিল। আপা যে মারা গেছেন, তাঁর ডেডবডি কোন দিক দিয়ে আনা যায়—এ নিয়ে তারা কথা বলেছে। আমরা বলতে চাই, আপা যেহেতু ভারতে মারা গেছেন, সেখানেই দাফন করেন। তাঁকে দেশে এনে মানুষের অশান্তি সৃষ্টি করার দরকার নেই। কসবা আখাউড়া বিজয়নগরের সকল প্রকারের নেতা কর্মীরা সজাগ রয়েছে।আপা এই দেশে আর আসতে পারবে না।

আপার জন্য মায়া কান্না করে যারা মিছিল করে রাজপথে আগুন সন্ত্রাস করে তাদের সতর্ক করেন,যেখানেই তাঁরা মিছিল করবে সেখানেই প্রতিহত করার ঘোষণা দেন তিনি। আগুন সন্ত্রাস করলে তাদের বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে সিরাজ বলেন, কোনো অবস্থাতেই তাদের সঙ্গে আপস করা যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে এবং ফ্যাসিস্টদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।