শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপ-প্রধান

অনলাইন ডেস্ক — সাতক্ষীরা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপ-প্রধান

সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের পল্লী প্রতিষ্ঠান ও সমন্বয় অনুবিভাগের উপ-প্রধান এস এম সাইফুর রহমান।

আজ তালা উপজেলার অধীন বিভিন্ন ইউনিয়নের সড়ক পরিদর্শনকালে তিনি প্রকল্পের আওতায় চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় প্রকল্পের কাজের গুণগত মান, বাস্তবায়ন অগ্রগতি এবং উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থা সহজীকরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, সিনিয়র সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী, উপ-সহকারী প্রকৌশলী ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।