শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মধ্যরাতে সচিবালয়ের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
মধ্যরাতে সচিবালয়ের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকায় সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

শাহবাগ থানা পুলিশ জানায়, রাত ১টা ৩৭ মিনিটে মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।