মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রহস্যময়ী নারী রুপে ‘খুফিয়া’ নিয়ে আসছেন বাঁধন

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ২:৩৫ পূর্বাহ্ন আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ন
রহস্যময়ী নারী রুপে ‘খুফিয়া’ নিয়ে আসছেন  বাঁধন

'রেহানা মরিয়ম নূর' দিয়ে প্রায় বছর খানেক আলোচনায় থাকার পর এবার রহস্যময়ী নারী রুপে ‘খুফিয়া’ নিয়ে আসছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আর এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে যাত্রা শুরু এই অভিনেত্রীর। 

নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য় বাঁধন ছাড়াও থাকছেন বলিউডের টাবু ও আলি ফজলের মতো বড় অভিনেতা। সোমবার (২৯ আগস্ট) ছবিটির ৪৭ সেকেন্ডের টিজারে কয়েক ঝলক প্রকাশ হয় নেটফ্লিক্সে, যা হুট করে বাঁধনকে আবার নিয়ে আসে আলোচনায়। 

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অমর ভূষণের জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। ছবিটির শুটিং শুরু হয় ১১ অক্টোবর থেকে।