মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইউভেন্তুসকে হারিয়ে শেষ আটে ভিয়ারিয়াল

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১২:৪৩ অপরাহ্ন আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
ইউভেন্তুসকে হারিয়ে শেষ আটে ভিয়ারিয়াল

ম্যাচের শুরুতেই ইউভেন্তুস গোল পেতে পারত। একাদশ মিনিটে খুব কাছ থেকে আলভারো মোরাতার জোরাল হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক জেরোনিমো রুলি। ২০তম মিনিটে দূর থেকে দুসান ভ্লাহোভিচের নেওয়া বুলেট গতির শট ঝাঁপিয়ে ফেরান রুলি। চাপ তৈরি করা ইউভেন্তুসের সামনে দুই মিনিট পর দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায়। চাপ সামলে ২৩তম মিনিটে পাল্টা আক্রমণে ভীতি ছড়ায় ভিয়ারিয়াল। 


বিরতির পরও একইভাবে চাপ ধরে রাখে ইউভেন্তুস, কিন্তু সাফল্য মিলছিল না। ৫৮তম মিনিটে আদ্রিওঁ রাবিও দূর থেকে চেষ্টা করেন, তবে তার সোজাসুজি শট ঠেকাতে বেগ পেতে হয়নি গোলরক্ষকের। ৭৮তম মিনিটে পেনাল্টি পেয়ে স্বাগতিকদের স্তব্ধ করে দেন মরেনো। ডি-বক্সে ফরাসি মিডফিল্ডার কোকেলিনকে ডিফেন্ডার দানিয়েলে রুগানি ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।