বলিউডে অভিষেক হচ্ছে আরেক দক্ষিণি নায়িকার

সিনেমাটির সম্ভাব্য নাম ‘এএস০৪’। সম্প্রতি এর টিজার মুক্তি পেয়েছে। বলিউডে নিজের প্রথম কাজ নিয়ে বেশ উৎফুল্ল দক্ষিণি নায়িকা তানয়া হোপ। বলেন, ‘আয়ুশের সঙ্গে একটি জমজমাট গানের সঙ্গে নেচেছি আমি। খ্যাতনামা কোরিওগ্রাফার জানি মাস্টার এ গানের কোরিওগ্রাফি করেছেন। আমরা সবাই গানটির শুটিং দারুণ উপভোগ করেছি।’
এই দক্ষিণি অভিনেত্রী আরও যোগ করেন, ‘আগামী দিনে সব বিয়ের আসরে আমাদের গানটি মাতাবে, সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত। আমার তর সইছে না, দর্শক কবে গানটা শুনতে পাবেন।’
উল্লেখ্য, সম্প্রতি সান্থানামের ‘কিক’ সিনেমার শুটিং শেষ করেছেন তানয়া। সিনেমাটি একাধিক ভাষায় মুক্তি পাবে। তার ঝুলিতে আছে নাম চূড়ান্ত না হওয়া একটি রহস্য-রোমাঞ্চধর্মী সিনেমা। যার মূল চরিত্রে আছেন তিনি। বিপরীতে আছেন দক্ষিণি নায়ক বৈভব।

