শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তিতুমীর কলেজের বাংলা বিভাগের ৫০ তম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ৯:৫১ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
তিতুমীর কলেজের বাংলা বিভাগের ৫০ তম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মঙ্গলবার ( ১ নভেম্বর) সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, কলেজের বিভিন্ন বিভাগের সামনে ক্রমশই বাড়ছে নবীন শিক্ষার্থীদের পদচারণা। তবে বাংলা বিভাগের জন্য দিনটি বিশেষ। কারণ তাদের বিভাগের ৫০ তম ওরিয়েন্টেশন। 

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুন নাহারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মহিউদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রতন সিদ্দিকী ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান এস এম আসাদুজ্জামান ।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল। 

তিতুমীর কলেজের নবীন এক শিক্ষার্থী এ প্রসঙ্গে বলেন, খুবই ভালো লাগছে এরকম ঐতিহ্যেবাহী একটি কলেজে ভর্তি হতে পেরে । আরো ভালো লাগছে ৫০ তম ওরিয়েন্টেশনের সাক্ষী হতে পেরে। বাংলা বিভাগ এগিয়ে চলুক দুর্বার গতিতে। বাংলা বিভাগের জন্য শুভেচ্ছা।