মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সমুদ্রের মাঝে ঝলসে উঠছেন জাহ্নবী

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ৯:০৬ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন
সমুদ্রের মাঝে ঝলসে উঠছেন জাহ্নবী

সেখান থেকেই সোশ্যাল সাইটে ছবি শেয়ার করছেন ভক্তদের জন্য। তেমনই একটি ছবিতে দেখা যাচ্ছে- নীলচে-সবুজ সমুদ্রের মাঝে নিয়ন রঙের বিকিনিতে ঝলসে উঠছেন অভিনেত্রী। তার খোলা গায়ে পিছলে যাচ্ছিল সকালের রোদ। বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকালেন নায়িকা। 

জাহ্নবী নিজেই লিখলেন, এলোমেলো চুল, আকাশে রঙের ছটা, অসীম সমুদ্র আর লোনা বাতাস। 

নির্জন দ্বীপে গাছগাছালির ফাঁকে কাদামাটির পথ। সেখানে পায়ে হেঁটে ছোটখাটো অভিযানও সেরে ফেলেছেন ইতিমধ্যে। বৃহস্পতিবারও রঙিন সমুদ্রপোশাকে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, শেষ ২৪ ঘণ্টা দারুণ মজা হয়েছে। 

ছবিগুলি দেখে মনে হয়, জাহ্নবী একাই আছেন, আশপাশে আর কোনও বন্ধুবান্ধব বা চেনা মুখ নজরে আসেনি এখনও। সব ক’টি ফ্রেমে একাই একশো জাহ্নবী।