মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আগামী ২৩ ডিসেম্বর ​বিডি থাই ফুডের আইপিও আবেদন শুরু

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ৫:২৫ অপরাহ্ন আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
আগামী ২৩ ডিসেম্বর ​বিডি থাই ফুডের আইপিও আবেদন শুরু

জানা গেছে, ৩ অক্টোবর (রোববার ) বিএসইসির ৭৯৩ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর প্রতিটি ১০ টাকা মূল্যের ০১ কোটি ৫০ লক্ষ সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধমে ইস্যু করার প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা পুঁজি উত্তোলন করে যন্ত্রপাতি  ও সরঞ্জাম ক্রয়, দালানকোঠা নির্মান, ভূমি উন্নয়ন এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০শে জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূলায়ন ছাড়া এনএভি ১২.৮২ টাকা এবং পুন:মূলায়নসহ এনএভি  ১৪.২৩ এবং বিগত ০৫ (পাঁচ) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৬৩ টাকা।