বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সিলেট বিমানবন্দরের রানওয়েতে বিমান ওঠানামা বন্ধ

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৩, ৩:২৯ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
সিলেট বিমানবন্দরের রানওয়েতে বিমান ওঠানামা বন্ধ

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প‌রিচা‌লক হা‌ফিজ আহমদ। তিনি বলেন, চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বি‌ঘ্নিত হয়েছে। ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভা‌বিক করার চেষ্টা করা হচ্ছে। আশা করা যাচ্ছে, বেলা সাড়ে তিনটার দিকে চাকা বদল করে ফ্লাইট‌টি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলে জা‌নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার দিকে বাংলাদেশ বিমানের সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ছিলেন ১৪৮ জন যাত্রী।

বিমানবন্দর সূত্রে জানায়, রানওয়ে বন্ধ থাকায় ইংল্যান্ডের ম‌্যানচেস্টার থেকে সকালে আসা ফ্লাইট‌টি ফিরে যেতে পারে‌নি। রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট‌টি সরিয়ে নেয়া হলে সে‌টি ফিরে যাওয়ার কথা আছে। যাত্রীদের না‌মিয়ে চাকা প‌রিবর্তনের কাজ করা হচ্ছে।