মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

২৪ বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে ভারত

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৩ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ন
২৪ বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে ভারত

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা ব্যয়ে রাশিয়া ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে ভারত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। কিন্তু ক্ষমতাধর প্রতিবেশি চীনের চেয়ে অনেক পিছিয়ে আছে ভারত। চীন ভারতের চেয়ে চারগুণ বেশি খরচ করে আর যুক্তরাষ্ট্রের ব্যয় ভারতের চেয়ে দশগুণ বেশি।

জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ৩০ হাজার ৬৭৭ কোটি রুপি, ২০১৮-১৯ অর্থবছরে ৩৮ হাজার ১১৬ কোটি, ২০১৯-২০ অর্থবছরে ৪০ হাজার ৩৩০ কোটি, ২০২০-২১ অর্থবছরে ৪৩ হাজার ৯১৬ কোটি এবং ২০২১-২২ অর্থবছরে ৪০ হাজার ৮৪০ কোটি রুপির অস্ত্রশস্ত্র কিনেছে ভারত। এর মধ্যে ৫৯ হাজার কোটি রুপি দিয়ে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনা হয়েছে।