মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

লোকাল ক্রিকেটারদের কমনসেন্স আছে কিনা, সালাউদ্দিনের সন্দেহ

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৮ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
লোকাল ক্রিকেটারদের কমনসেন্স আছে কিনা, সালাউদ্দিনের সন্দেহ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে স্থানীয় ক্রিকেটারদের কাছে কি চান এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, ‘স্থানীয় খেলোয়াড়দের মাঝে সিম্পল কমনসেন্সই চাই, সেই কমনসেন্স তাদের আছে কি না তাতেই আমার সন্দেহ। এত বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলে নিশ্চয়ই আপনি জানেন যে মিরপুরে আপনাকে কী করতে হবে। সেদিক দিয়ে আমি খুবই হতাশ। বিশেষ করে আমাদের ছেলেদের চিন্তাভাবনা নিয়ে, তারা ক্রিকেট নিয়ে চিন্তা করে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। আল্লাহ যেদিন মিলিয়ে দেন, যেদিন প্রশ্ন কমন পড়ে যায়; সেদিন পরীক্ষা ভালো হয়। যেদিন প্রশ্ন কমন পড়ে না, সেদিন আর ভালো খেলতে পারে না’।

তিনি আরো বলেন, ‘এটা খুবই হতাশাজনক। একেকেজন ১০ বছর ১২ বছর ক্রিকেট খেলতেছে, সিম্পল কমনসেন্স থাকা উচিত। আমার মনে হয় তাদের ক্রিকেট জ্ঞানটা অনেক কম। সিম্পল জিনিসটা হলো- মাঠে গিয়ে কখন কী করতে হবে কিংবা কোন বোলারকে আমি মারবো। যখন সবকিছুর ওপর আমার নিয়ন্ত্রণ আছে, তখন নিয়ন্ত্রণ ছাড়া কেন খেলব? এই বোধ যদি কারো না হয়, তাহলে ক্রিকেটটা কবে শিখবে আর ?