বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বিজ্ঞানী ড. মাহমুদ বিরল সম্মানে ভূষিত

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ৬:০০ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বিজ্ঞানী ড. মাহমুদ বিরল সম্মানে ভূষিত

২০১৭ সালে সিনিয়র সাইনটিস্ট হিসেবে বি এ এস এফে যোগদান করেন ড. মাহমুদ হুসাইন। একজন তরুণ গবেষক হিসেবে ইতিমধ্যে তিনি ১০টি প্যাটেন্টসহ প্রায় ৩০টি বৈজ্ঞানিক প্রবন্ধ বিশ্বের টপ রেটেড আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত করেন। তিনি বি এ এস এফ সহযোগী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একটি টিমকে নেতৃত্ব দেন।

কোভিড-১৯ মহামারি চলাকালীন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করোনাভাইরাস টাস্কফোর্স গঠন করে এবং বি এ এস এফ কেমিক্যাল ল্যাবরেটরিতে সাহায্যর আবেদন করেন। ফলশ্রুতিতে বিএএসএফের অ্যাম্পিফিলিক সিস্টেমস রিসার্চ Executive Vice President বেনেডিক্ট রাথারের পরামর্শে মাত্র চারদিনেই ড. মাহমুদ এবং তার টিম HandClasp® তৈরি করেছেন, যেটি একটি উচ্চমানের এফডিএ-অনুমোদিত হ্যান্ড স্যানিটাইজার। স্যানিটাইজারটি স্থানীয় হাসপাতাল এবং পার্শ্ববর্তী দেশ কানাডাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের হাসপাতালে ব্যবহারের জন্য অনুমতি পায়। এই অবদানের জন্য বিভিন্ন রাজ্যের গভর্নরগণ তাকে সাধুবাদ জানিয়েছেন।

ড. হুসেইনের এই প্রাপ্তিতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বসবাসকারী বাংলাদেশিদের জন্য বিরল এক সম্মান বয়ে এনেছেন বলে প্রবাসীরা মনে করছেন এবং তার সাফল্য কামনা করছেন। ড. মুহাম্মদ মুশাররফ হুসাইন এবং অধ্যাপিকা মাহমুদা মুশাররফের একমাত্র ছেলে ড. মাহমুদ হুসাইন।