মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পাকিস্তানে বাস-কারের দুর্ঘটনায়, নিহত ৩০

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ন
পাকিস্তানে বাস-কারের দুর্ঘটনায়, নিহত ৩০

স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান জানান, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল, আর কারটি বিপরীত দিক থেকে আসছিল। নিহতদের মধ্যে ২৪ জন বাসের ও ৬ জন কারের যাত্রী। দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে, একইসঙ্গে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

তিনি জানান, মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।