বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মার্কিন নির্বাচনে বাংলাদেশি আবুল বিপুল ভোটে জয়ী

নিউজ ডেস্ক — ঢাকা
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ৬:০১ অপরাহ্ন আপডেট: ১১ আগস্ট ২০২৬, ২:২৩ অপরাহ্ন
মার্কিন নির্বাচনে বাংলাদেশি আবুল বিপুল ভোটে জয়ী

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পাশাপাশি বিভিন্ন পদ নির্বাচনেও একই দিন ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে আবুল বি. খান ছাড়াও আলোচনায় রয়েছে আরও তিন বাংলাদেশি বংশোদ্ভুত প্রার্থী। তাদের মধ্যে টেক্সাসের অস্টিন থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একমাত্র বাংলাদেশি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ডোনা ইমাম, জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর শেখ রহমান ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদপ্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ।

বিজয়ী হওয়ার সম্ভাব্যদের মধ্যে নির্বাচনের শুরু থেকেই আবুল বি. খানের নাম আলোচনায় ছিল। পাশাপাশি পেনসিলভানিয়ার অডিটর জেনারেল পদে ড. নীনা আহমেদের জয়ের সম্ভাবনা বেশ প্রবল।

এই নিয়ে টানা চারবার নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভুত এই রিপাবলিকান নেতা।