ভাষণ দিতে গিয়ে বাধার মুখে বাইডেন

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বাইডেনের ভাষণের সময় বাগাড়ম্বরকারী ওই আইনপ্রণেতার নাম মারজোরি টেইলর। জর্জিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত কংগ্রেসম্যান তিনি। ভাষণের মধ্যে বাধা দেয়ায় বিরোধী দালের এই আইনপ্রণেতার সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, রিপাবলিকানরা সামাজিক নিরাপত্তার মতো একটি বিষয়কে হুমকিতে ফেলতে চান। খবর বিবিসির।
এছাড়া, ভাষণ দিতে গিয়ে আরো বাধার মুখোমুখি হন বাইডেন। যুক্তরাষ্ট্রে ফেনটানিল নামের একটি মাদকের চোরাচালান নিয়ে সৃষ্ট সংকটের কথা বলতে গিয়ে ‘এটা তোমার ভুল’ বলে চিৎকার করেন আরেক রিপাবলিকান আইনপ্রণেতা। প্রসঙ্গত, মেক্সিকো সীমান্ত দিয়ে প্রচুর ফেনটানিল ঢোকে যুক্তরাষ্ট্রে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হওয়ার পর এটা বাইডেনের দ্বিতীয় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। মঙ্গলবার তার ভাষণের সময় কংগ্রেসের বিরোধী দল রিপাবলিকান নেতারা বাইডেনকে নানাভাবে বাধা দেয়ার চেষ্টা করেছেন। দুই আইনপ্রণেতার ‘মিথ্যুক’ ও ‘এটা তোমার ভুল’ বলে চিৎকার করা ছাড়াও রিপাবলিকানরা আরো নানাভাবেৃও চিৎকার-চেঁচামেচি ও হাসি-ঠাট্টা করেছেন।

