মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দ্বাদশ জাতীয় নির্বাচন : আ. লীগের ইশতেহার প্রণয়নের কাজ চলছে জোরেশোরে

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২১ অপরাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় নির্বাচন : আ. লীগের ইশতেহার প্রণয়নের কাজ চলছে জোরেশোরে

দিন বদলের সনদ, ডিজিটাল বাংলাদেশ, সবশেষ ভিশন টুয়েন্টি-টুয়েন্টি ওয়ান বাস্তবায়নের পর এখন নতুন ইশতেহার তৈরির তোড়জোড় শুরু হয়েছে আওয়ামী লীগে। ২০১৪ সালে ইশতেহারে দলীয়প্রধান শেখ হাসিনা বলেছিলেন, অতীতের অন্ধকার ঘুচিয়ে বাংলাদেশ এখন আলোক উজ্জ্বল সমৃদ্ধ ভবিষ্যতের পথে পা বাড়িয়েছে। আমরা সবাই আলোর পথযাত্রী। আর ২০১৮ সালে ইশতেহারে শেখ হাসিনা বলেছিলেন, স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আগামী দিনে সরকার গঠন করলে আওয়ামী লীগের ভিশন হবে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট’ বাংলাদেশ বিনির্মাণ- বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।

সম্প্রতি (১২জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে থাকবে এমন ১১টি পরিকল্পনার সংক্ষিপ্তসার তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ১১ দফা পরিকল্পনার মধ্যে রয়েছে- ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ ‘বিনির্মাণ। আর স্মার্ট বাংলাদেশের ভিত্তিতে হবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। এজন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে ‘রূপকল্প-২০৪১’কে ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ২য় পরিপ্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১; স্মার্ট ডেল্টা বিনির্মাণে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’, ৯ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২৬-২০৩০, ১০ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০৩১-২০৩৫, একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা-২০৩৬-২০৪০ প্রভৃতি।

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, ইশতেহারে ডিজিটাল বাংলাদেশকে আরো সম্প্রসারিত করা হবে। মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও সবকিছু মিলিয়ে মানুষের চিকিৎসা তৃণমূল পর্যন্ত নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকবে। সেইসঙ্গে দেশের সব মানুষের জীবনমান উন্নত করার পাশাপাশি প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করে সোনার বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা থাকবে। এছাড়া ডিজিটাল ডিভাইস উৎপাদন করে রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন বাজার সন্ধান করা হবে। একইসঙ্গে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে ডিজিটাল ডিভাইসের নিজস্ব বাজার সম্প্রসারণ করা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এ প্রসঙ্গে বলেন, আমাদের কিছু প্রতিশ্রæতি করোনাকালীন বাস্তবায়ন করতে পারিনি। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সেগুলোসহ নতুন বিষয় অন্তর্ভুক্তি করে ইশতেহার প্রণয়ন করার জন্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সময় উপযোগী এবং যুগপোযোগী নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। বরাবরের মতোই চমক থাকবে এবং কমিটমেন্ট থাকবে।

জানা গেছে, উন্নয়নের দুর্বার গতিতে এগিয়ে চলা দেশকে নতুন ইশতেহারে আরো গতিশীল করাতেই মনোযোগ সরকারি দলের। সাংগঠনিক সদস্য আফজাল হোসেন বলেন, ২০৪১ সালে আমরা যে উন্নত বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ও জনগণের মঙ্গলের কথা চিন্তা করে, এই করোনাপরবর্তী পরিস্থিতি চিন্তা করে ইশতেহার প্রণীত হবে।