মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৩২ পূর্বাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু

এসময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির প্রতিনিধিরা।

রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই শেষ হয় আজ দুপুরে। আর কোনো প্রার্থী না থাকায় মো. সাহাবুদ্দিন চুপ্পুকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক এই কমিশনার সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সংসদে দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পুই হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি, তা পরিষ্কারই ছিল।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। সেই অনুযায়ী, তার ৫ বছরের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে। এরপরই আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে, নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হবে না।