মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড, জরুরি অবস্থা জারি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড, জরুরি অবস্থা জারি

কর্তৃপক্ষ বলছে, ‘এটি একটি দুর্যোগময় রাত ছিল, উত্তরে অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। অনেক বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে গেছে, দেশজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।’ খবর আল-জাজিরার।

জানা যায়, ঘূণিঝড় ও ভারি বৃষ্টির কারণে বন্যার কবলে হাজারো মানুষ। কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে বন্যাদুর্গত এলাকাগুলোতে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি জানিয়েছেন, প্রচন্ড বাতাস ও ভারি বর্ষণের কারণে ‘অনেক খারাপ পরিস্থিতি’ তৈরি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গেছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে দেশটির উত্তর দ্বীপের পূর্ব উপকূলের কাছে অকল্যান্ডের প্রায় ১০০ কিলোমিটার পূর্বে রয়েছে এবং উপকূলের প্রায় সমান্তরাল পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস মিলছে।