মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ট্রাম্পকে ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালির চ্যালেঞ্জ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৪ অপরাহ্ন আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন
ট্রাম্পকে ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালির চ্যালেঞ্জ

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নিকি হ্যালি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার এ ঘোষণা দেন।

ভারতের পাঞ্জাব থেকে যাওয়া অভিবাসী বাবা-মায়ের ৫১-বছর বয়সী এই কন্যা একটি ভিডিও প্রকাশ করে বলেছেন যে এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বের। খবর বিবিসির।

এটা তার এক সময়ের নেতা ডোনাল্ড ট্রাম্পের প্রতি এক স্পষ্ট ইংগিত। ট্রাম্প ছ’বছর আগে তাকে জাতিসংঘে মার্কিন দূত পদে নিয়োগ করেছিলেন।

এখন পিছিয়ে থাকার সময় নয়। এখন সময় একটি শক্তিশালী ও গর্বিত আমেরিকার,’ টুইটারে নির্বাচনী প্রচারের এক ভিডিও পোস্ট করে তিনি বলেন।

শুধু তাই নয়, বিভিন্ন জরিপের তথ্য বলছে, নিকি হ্যালির মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ট্রাম্প প্রশাসনের সময় ২০১৭ থেকে ২০১৮ নিকি হ্যালিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়। জানা গেছে, আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে এক বক্তেব্যে তার প্রচারণার পরিকল্পনা তুলে ধরবেন নিকি।

মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের একটি জরিপ বলছে, নিবন্ধিত রিপাবলিকানদের মধ্যে ৪ শতাংশ হ্যালিকে সমর্থন করেছেন, যেখানে ট্রাম্পকে সমর্থন করেন ৪৩ শতাংশ এবং আরেক প্রার্থী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসকে ৩১ শতাংশ। যদিও এটিতে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে।

অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, দক্ষিণ ক্যারোলিনার মার্কিন সিনেটর টিম স্কট, নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু এবং আরকানসাসের সাবেক গভর্নর আসা হাচিনসন।

নিকির পুরো নাম নিম্রতা নিকি রণধাওয়া হ্যালি। তার জন্ম দক্ষিণ ক্যারোলিনাতেই। ভারতের পাঞ্জাব প্রদেশ থেকে যাওয়া অভিবাসী বাবা-মায়ের কোলে জন্ম নেওয়া নিকির বয়স এখন ৫১।

নিকি হ্যালির বাবা অজিত সিংহ রণধাওয়া ছিলেন পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মা রাজ কউর রণধাওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী ছিলেন। দুজনেই অমৃতসরে থাকতেন। পরবর্তীতে আমেরিকার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে কানাডায় যান তারা। পরে আমেরিকার দক্ষিণের কলেজে অধ্যাপকের চাকরি পেয়ে থেকে যান সেখানে। নিজেদের পোশাকের ব্যবসাও শুরু করেন তারা। নিকি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর মায়ের ব্যবসায়ও সময় দেন।

২০২৪ সালের নভেম্বরের নির্বাচনের ২০ মাস আগে নিকি হ্যালি তার প্রার্থীতা ঘোষণা করলেন। এটি হ্যালিকে আগামীতে দলের সদস্যদের মনোযোগ আকষর্ণের সুযোগ করে দেবে বলে ধারণা করা হচ্ছে।