মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাংবাদিকসহ ৯৪ জনের নাগরিকত্ব বাতিল করলো নিকারাগুয়া

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
সাংবাদিকসহ ৯৪ জনের নাগরিকত্ব বাতিল করলো নিকারাগুয়া

স্থানীয় সময় বুধবার (১৬ ফেব্রুয়ারি) এ রায় দেন তিনি। এসময় বিচারপতি বলেন, নাগরিকত্ব বাতিল করার পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। খবর- আল জাজিরার।

তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে অ্যাক্টিভিস্ট ভিলমা নুনেজ, সাবেক বিদ্রোহী কমান্ডার লুইস ক্যারিওন ও সাংবাদিক কার্লোস ফার্নান্দো চামোরোকে ‘মিথ্যা খবর’ ছড়িয়ে জাতীয় অখণ্ডতা নষ্ট করার ষড়যন্ত্র’র দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এভাবে নাগরিকত্ব কেড়ে নেয়ার বিষয়টি আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মন্তব্য করেছে বিশ্লেষক, আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার গোষ্ঠীগুলো। এ ধরনের ঘটনা নজিরবিহীন বলেও উল্লেখ করা হচ্ছে। সম্প্রতি প্রেসিডেন্ট ওর্তেগা ২২২ জন রাজনৈতিক বন্দিকে মুক্ত করে দেন।

এরপরেই তাদের নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্ত নেয় ওর্তেগার সরকার। যুক্তরাষ্ট্র ওই ২২২ জনকে দুই বছরের জন্য আশ্রয় দিয়েছে। আর তাদেরকে নাগরিকত্বের প্রস্তাব দিয়েছে স্পেন। দুই বছর আগে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার বিরোধীদের ধরপাকড় শুরু হয়। তখন তালিকায় থাকা অনেকে দেশ ছেড়ে যান। পরে তাদের ‘পলাতক’ ঘোষণা করা হয়।