কার জন্য ভেঙেছে সংসার, মুখ খুললেন আমির খান

সোমবার (১৪ মার্চ) ৫৭ বছরে পা দিলেন আমির খান। জন্মদিনের আগে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮’কে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন আমির খান। অভিনেতা জানান, তার বিরুদ্ধে সাবেক স্ত্রী কিরণের অভিযোগ ছিল, তিনি নাকি তার পরিবারের কোনো বিষয় নিয়ে তেমন আগ্রহ দেখাতেন না।
আমির খান বলেন, ‘‘কিরণ বলতো, পরিবার নিয়ে আলোচনার সময় আমার মন নাকি অন্য কোথাও পড়ে থাকতো। সে মিষ্টি করে বলতো ‘আমি তোমাকে বদলাতে চাই না। বদলে গেলে তো তুমি অন্য আরেকটা মানুষ হয়ে উঠবে। যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটা তো আর থাকবে না। তোমার বুদ্ধি এবং ব্যক্তিত্বকে আমি অনেক ভালোবাসি। সেজন্য চাই না তুমি কখনো বদলে যাও। ’