মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এবার বিচারকের আসনে নোরা ফাতেহিনোরা ফাতেহি

নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১:০০ অপরাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ৩:২৯ পূর্বাহ্ন
এবার বিচারকের আসনে নোরা ফাতেহিনোরা ফাতেহি

‘ড্যান্স দিওয়ানে জুনিয়র’ নামের এই শোটির নতুন সিজনে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নাচের এই শোয়ের বিচারক হওয়ার জন্য বেশ কিছুদিন আগে সিদ্ধান্ত নেন নোরা। এরইমধ্যে তিনি এতে অংশও নিয়েছেন।

এর আগে, রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার’-এর অন্যতম বিচারক মালাইকা অরোরা করোনায় আক্রান্ত হলে তার জায়গায় অতিথি বিচারক হিসেবে পাওয়া গিয়েছিল নোরা ফাতেহিকে। এছাড়া ‘ড্যান্স দিওয়ানে’ শোতেও অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তিনি।  

উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম একক ‘নাহ’ গান দিয়েই কোটি দর্শকের মন জয় করে নেন বলিউডের লাস্যময়ী তারকা নোরা ফাতেহি। এরপর একের পর এক তার নাচমুখর গান দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছে। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

মরোক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তবে এই অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল ও প্রযোজকের ক্যারিয়ার বিকশিত হয়েছে ভারতেই। হিন্দি, তেলুগু, মালয়ালম ও তামিল ভাষার সিনেমায় কাজ করেছেন তিনি।